- প্রকাশিত: ৩ জুন ২০২৬ ০৬:২৪ পিএম
জাতীয় দলের প্রস্তুতিতে নতুন ভরসা বসুন্ধরা স্পোর্টস সিটির আধুনিক কোর্ট
স্টাফ রিপোর্টার: দেশের বাস্কেটবল অবকাঠামোর উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বসুন্ধরা স্পোর্টস সিটির আন্তর্জাতিক মানের উডেন (কাঠের) বাস্কেটবল কোর্ট। মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা আধুনিক এই কোর্ট পরিদর্শন করেন।
পরিদর্শন দলে ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.) এবং বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দলের প্রধান কোচ ম্যাকক্যামন উইলিয়াম ফ্রেজার।
এ সময় তাদের স্বাগত জানান বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মোহাম্মদ মহসিনুল করিম। তিনি জানান, জাতীয় দলের খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক মানসম্পন্ন এই কোর্টকে নিয়মিত অনুশীলনের জন্য ব্যবহার করার আগ্রহ প্রকাশ করেছেন ফেডারেশনের কর্মকর্তারা।
পরিদর্শনকালে অতিথিরা কোর্টের আধুনিক অবকাঠামো, বিশ্বমানের উডেন ফ্লোর এবং খেলোয়াড়বান্ধব পরিবেশের প্রশংসা করেন। তাদের মতে, এ ধরনের সুবিধা দেশের বাস্কেটবল খেলাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফেডারেশনের কর্মকর্তারা ভবিষ্যতে এই ভেন্যুতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বাস্কেটবল টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনার কথাও তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, আধুনিক এই ক্রীড়া অবকাঠামো দেশের খেলোয়াড়দের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে সহায়তা করবে।
সংশ্লিষ্টদের মতে, বসুন্ধরা স্পোর্টস সিটির মতো আন্তর্জাতিক মানের ক্রীড়া সুবিধা দেশের বাস্কেটবল উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তরুণ খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
এই বিভাগের আরো খবর
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন জমাদ্দার ও বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু জমাদ্দার এর...
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইসিটি সেল এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!