শিরোনামঃ

ইয়ং টাইগার অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টের নিজেদের প্রথম খেলায় বরিশাল জেলার বিপক্ষে এক রানের জয় পেয়েছে ভোলা জেলা।

২৩-১২-২৫

এজাজ আল মাহমুদ সুজন




বাংলাদেশ ক্রিকেট বো heর্ডের পরিচালনায় ও পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টের আজ দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়। 


সকাল ৯ টায় অনুষ্ঠিত ম্যাচে, পিরোজপুর জেলা স্টেডিয়ামে টস  নামক ভাগ্য পরীক্ষায় ভোলা জেলা জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ভোলা জেলা দল সব কয়টি উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। ভোলা জেলা দলের হয়ে সর্বোচ্চ২৯ রান সংগ্রহ করেন পাভেল। এছাড়া ভোলা জেলা দলের ইলিয়াস ও তামিম ২৪ রান এবং লিমন ১৮ রান করেন। বরিশাল জেলা দল ও বেসিক ক্রিকেট কোচিং একাডেমি বরিশালের ক্রিকেটার নাবিল খন্দকার ও জিহাদ দুটি করে উইকেট পান। এছাড়া দলের আব্দুল্লাহ, জিহাদ হাওলাদার ও মিফাতুল একটি করে উইকেট নেন। 


১৪৭ রানের টার্গেটে বরিশাল জেলা দল প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তবে দলীয় ওপেনার ও বেসিক ক্রিকেট কোচিং একাডেমির ক্রিকেটার সাফিনের ব্যাটিং দৃঢ়তায় বরিশাল জেলা দল, ভোলা জেলা দলের বিপক্ষে একটি চ্যালেঞ্জিং প্রতিরোধ করে তোলে। বরিশালের উদ্বোধনী ব্যাটার ও বেসিক ক্রিকেট কোচিং একাডেমি বরিশালের ক্রিকেটার শাফিন দলের হয়ে গুরুত্বপূর্ণ 50 টি রান সংগ্রহ করেন। এছাড়া বরিশাল জেলা দলের মিডিল অর্ডার আব্দুলার ব্যাট থেকে 27 টি রান আসে। বরিশাল জেলা দলের অপর উদ্বোধনী বেটার জুনায়েদ ১৫ রান সংগ্রহ করেন। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় বরিশাল জেলা দল ১৪৫ সনে অলআউট হয়ে যায়। ফলশ্রুতিতে শ্বাস রুদ্ধ কর  ম্যাচে এক রানের জয় পায় ভোলা জেলা দল। ভোলা জেলা দলের পক্ষে মিশকাত ও মামুনুর দুটি করে উইকেট নেয় এবং সাইফুল ও পাভেল একটি করে উইকেট নেয়। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাইনুল হোসেন এবং শাকিল বিন কোবির এবং স্করার হিসেবে দায়িত্ব পালন করেন শাকিল আহমেদ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?