- প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ০৭:০৮ পিএম
ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
আসাদুল ইসলাম, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল মিয়া (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মো. নওশের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারের জোবেদা ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের পাশের খোলা স্থানে মাদক কেনাবেচা সময় পুলিশ তাকে আটক করে। পরে সকলের উপস্থিতে তাকে তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেপ্তারকৃত শাকিল মিয়া পশ্চিম সীচা (হাজীপাড়া) এলাকার বাসিন্দা মোঃ নুর মোহাম্মদ আলীর ছেলে। তিনি এনসিপির নবাগত সুন্দরগঞ্জ উপজেলা শাখার কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বলে জানা যায়।
পরে তাকে কঞ্চিবাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এসআই মো. নওশের আলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-৩৪,। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী রুজু করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় কোনো ভিকটিম নেই এবং উদ্ধারকৃত আলামত হিসেবে ৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আল শাহাদাত জামান জিকো বলেন- ব্যক্তি দায় কোন সংগঠন নেয় না। এবিষয়ে আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে দ্রুত তাকে বহিষ্কার করবো।
গ্ৰেপ্তার বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন মামলা প্রক্রিয়া শেষে গ্ৰেপ্তার ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!