- প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫ ০৭:৩২ পিএম
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বামনায় ছাত্র সমাবেশ ও সাইকেল র্যালি অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনার বামনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ আগস্ট ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা সরকারি ডিগ্রি কলেজ সড়ক থেকে সাইকেল র্যালিটি শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মোহাম্মদ বায়জিদ আহমেদ।
প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাসেম আহমাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মুহাম্মদ ইসমাইল হোসেন জিহাদী, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা
মুহাম্মদ ইমরান হোসেন, প্রচার সম্পাদক, ইসলামী আন্দোলন বামনা উপজেলা
হাফেজ মোঃ তরিকুল ইসলাম, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বামনা উপজেলা
গাজী মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বামনা উপজেলা
শেখ মুহাম্মাদ রেদোয়ান, সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বামনা উপজেলা
মোঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বামনা উপজেলা
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন বামনা উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাহফুজুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ইসলামী ছাত্র আন্দোলন একটি আদর্শিক সংগঠন হিসেবে দীর্ঘ তিন যুগ ধরে দেশের ছাত্র সমাজকে নৈতিক শিক্ষা, সৎ চরিত্র ও ইসলামী আদর্শে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তারা গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর
-
ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে বাংলা ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ...
-
২৫-১-২৬এজাজ আল মাহমুদ সুজন গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জিতল বাংলাদেশের মেয়েরা। আজ টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, জিএম কাদের রংপুর বাসীর কাছে ভোট চেয়ে বলেন,...
-
মাসুদ রেজা ফয়সালঃবরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!