- প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫ ০৬:২৩ পিএম
ইন্দুরকানিতে জমিজমা বিরোধে প্রতিপক্ষের পরিত্যক্ত গোয়ালঘরে আগুন
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের পরিত্যক্ত গোয়ালঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলা চন্ডিপুর ইউনিয়নের উত্তর কলারন গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের দুলাল দত্ত ও রতন শিকদারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ১২টার পর দুলাল দত্তের পরিত্যক্ত গোয়ালঘরে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এগিয়ে আসে। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে এবং তখন কোন মারামারি বা যখম হয়নি।
এ ঘটনায় দুলাল দত্ত অভিযোগ করে বলেন,
“পূর্ব শত্রুতার জেরে রতন শিকদারের লোকজন আমার পরিত্যক্ত গোয়ালঘরে আগুন দিয়েছে। এবং পূর্ব শত্রুতার কারণে আমার ভাইয়ের স্ত্রী কাজল ও তার ছেলেকে কুপিয়ে জখম করেছে তারা। বর্তমানে তারা ইন্দুরকানী হাসপাতালে চিকিৎসাধীন।”
অভিযোগ অস্বীকার করে রতন শিকদার বলেন,
“কে বা কারা রাতের অন্ধকারে আগুন দিয়েছে আমরা জানি না। খবর পেয়ে আমরা নিজেরাই স্থানীয়দের নিয়ে আগুন নিভাতে যাই। পরে শুনি দুলাল দত্তের ভাইয়ের বউ ও ছেলে হাসপাতালে ভর্তি হয়েছে। নিজেদের মাথা কেটে আমাদের ওপর মিথ্যা অভিযোগ চাপানোর চেষ্টা করছে।”
এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির বলেন,
“এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!