- প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৪ পিএম
ইন্দুরকানীতে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম, প্রতিবাদে মানববন্ধন
ইন্দুরকানী প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পিরোজপুর সদর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসিরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর সামনে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা তালুকদার বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ঘটনার দিন হয়ে গেলেও এখনও জড়িতদের সনাক্ত করেনি প্রশাসন। তাদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায় তারা।
উল্লেখ্য, গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরর ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা মহিউদ্দিন মল্লিক নাসির (নাসির মল্লিক) ও তার ভাইয়ের ছেলে রিয়াজ উদ্দিন মল্লিক নিপুর ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।
এ ঘটনায় দু’জনই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করেন।
পরবর্তীতে নাসির মল্লিকের অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মিয়া শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ...
-
হিজলা (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় রহস্যজনক ভাবে এক কিশোরকে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে স্থানীয় জনগণ আটক করে পুলিশে সোপর্দ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!