- প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ০৬:০৬ পিএম
ইন্দুরকানীতে প্রতিপক্ষের মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে রতন সিকদারের সংবাদ সম্মেলন
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার উত্তর কলারণ গ্রামের রতন কুমার সিকদার প্রতিপক্ষের মিথ্যা মামলা, জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ সুমিত্রা রাণী, বাবুল দত্ত, দুলাল দত্ত, যুগল দত্তসহ কয়েকজন তাঁর কবলা থাকা বাগানবাড়ির জমি দখলের চেষ্টা চালাচ্ছে। গত ২৫ অক্টোবর তারা তাঁর জমির সীমানার বেড়া ও পিলার কাটিয়ে নিয়ে যায় বলেও দাবি করেন তিনি।
রতন সিকদার জানান, স্থানীয় বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে মীমাংসার উদ্যোগ নিলেও প্রতিপক্ষ বিষয়টি এড়িয়ে যায়। পরবর্তীতে প্রতিপক্ষ দুলাল দত্ত পিরোজপুর আদালতে ১৬৬/২৫ নং মামলা করেন। এটি উদ্দেশ্যমূলক ও হয়রানিমূলক বলে তিনি অভিযোগ করেন।
এ অবস্থায় তিনি নিজেও ১০৭ ধারায় ২৫৬/২৫ নং মামলা করেন, যেখানে প্রতিপক্ষের ৯ জন মুচলেকা দেন। এরপর প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে তাঁর পরিবারকে হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।
রতন সিকদারের অভিযোগ, ২ ডিসেম্বর গত মঙ্গলবার রাতে প্রতিপক্ষ নিজেদের পরিত্যক্ত ঘরে আগুন লাগিয়ে তাঁকে ফাঁসানোর নতুন পাঁয়তারা করে। পরে নিজেদের শরীরে ব্লেড দিয়ে আঘাতচিহ্ন তৈরি করে হাসপাতালে ভর্তি হয় বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা প্রতিনিয়ত হুমকি ও হয়রানির মধ্যে আছি। যেকোনো সময় বড় ক্ষতি হতে পারে। প্রশাসন যেন সুষ্ঠু তদন্ত করে আমাদের ন্যায়বিচার দেয়।”
এ বিষয়ে অভিযুক্ত সুমিত্রা রাণীর গ্রামীণফোন নম্বরের শেষ সংখ্যা ৪৩–এ একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এই বিভাগের আরো খবর
-
এজাজ আল মাহমুদ সুজন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করেন বরিশাল ৫ আসনের বিএনপি...
-
মহানগরীর ১৬ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন...
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।যশোরের কেশবপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!