- প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:২১ পিএম
ইন্দুরকানীতে পাঁচ দফা দাবিতে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের ইন্দুরকানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দুরকানী বাজারে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। পরে উপজেলা জামায়ত আমির মাওলানা আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির জননেতা তাফাজ্জল হোসেন ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল্লাহিল মাহমুদ, জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, জিয়ানগর উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমাদের পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। আমাদের দাবি হলো—জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের বাস্তবায়ন,পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন,আওয়ামী লীগসহ ১৪ দল নিষিদ্ধ ঘোষণা।
এ দাবিগুলো না মানা হলে আমরা আবারও রাজপথে নামব।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে দুই হাজার মানুষ শহীদ হয়েছেন, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আগামী নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইসলামী বাংলাদেশ গড়তে হবে। আগামীর সংসদ হবে বৈষম্যহীন ও সকল দলের অংশগ্রহণমূলক।”
আজকের বিক্ষোভ মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ হাজারো সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!