- প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬ ০৭:১২ পিএম
ইন্দুরকানীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি
ইন্দুরকানীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা
ইন্দুরকানীতে অস্বাস্থ্যকর অবস্থায় মিষ্টি প্রস্তুতির কারণে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করেছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ ওয়ালিউর রহমান রুবেল ইন্দুরকানী থানা পুলিশের সহযোগিতায় ঘোষেরহাট বাজারে অভিযানের সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার অভিযোগে শ্রী-গুরু মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ ওয়ালিউর রহমান রুবেল জানিয়েছেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির বিষয়টির গুরুত্ব বিবেচনায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বিপিসি (বোয়ালিয়া, পক্ষিয়া ও চরখালী) স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় নেই...
-
নিজস্ব প্রতিবেদক ॥বরিশালের গৌরনদীতে রাতের আধাঁরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ...
-
যবিপ্রবি প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও গবেষণার সুবিধার্থে...
-
কামরুল সিকদার ভোলা -জেলা প্রতিনিধি দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে নানা আয়োজনের মধ্যে দিয়ে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!