- প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ০৬:১৭ পিএম
ইন্দুরকানীতে নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা; লক্ষাধিক টাকার মাছ জব্দ
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা ও লক্ষাধিক টাকার মাছ জব্দ করা হয়েছে । সোমবার (১৫ ডিসেম্বর) সকালে
উপজেলার ইন্দুরকানী বাজার ও পত্তাশী বাজারে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ইন্দুরকানী বাজারে তিনজন মাছ ব্যবসায়ীকে বিলুপ্ত প্রায় ও নিষিদ্ধ শাপলা পাতা (পাতা হাঙ্গর) মাছ বিক্রয় করতে দেখা যায়। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ এর ৩৪ ধারায় প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং বিক্রয়ের উদ্দেশ্যে রাখা মাছ জব্দ করা হয়।
জব্দকৃত মাছগুলো পরে স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। এর মধ্যে চারাখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২৫ কেজি, মদিনাতুল উলুম মাদ্রাসায় ৪৫ কেজি এবং কালাইয়া মইনুউদ্দিন মনোয়ারা মাদ্রাসায় ৯ কেজি মাছ বিতরণ করা হয়।
এদিকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পত্তাশী বাজারে নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রির অভিযোগে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালত সেখানে পৌঁছানোর আগেই মাছগুলো সরিয়ে নেওয়া হয়। ফলে কোনো মাছ উদ্ধার করা সম্ভব হয়নি এবং আদালত সেখান থেকে ফিরে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইন্দুরকানী উপজেলার বিভিন্ন বাজারে হাটের দিন নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রি করা হয়। এসব মাছ মূলত পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস্য আড়ত থেকে সংগ্রহ করা হয় বলে জানান স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা নিষিদ্ধ মাছ বিক্রি বন্ধে পাড়েরহাট মৎস্য আড়তে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!