- প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫ ০৯:০৯ পিএম
ইন্দুরকানীতে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ওসির আহ্বান
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবিরের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বালিপাড়া ইউনিয়নের দারুল উলুম বাড়িপাড়া কওমি মাদ্রাসার জামে মসজিদে এ সভার আয়োজন করা হয়।
সভায় ওসি আহসান কবির বলেন, “উপজেলার প্রতিটি নাগরিককে অপরাধ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। মাদক ও সন্ত্রাস দমনে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর রয়েছে, তবে জনসম্পৃক্ততা ছাড়া এসব অপরাধ নির্মূল করা সম্ভব নয়।” এসময় তিনি জরুরি যোগাযোগের জন্য তার মোবাইল নম্বরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পুলিশি যোগাযোগ নম্বর মুসল্লিদের হাতে তুলে দেন।
উপস্থিত মুসল্লিগণ ওসির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইন্দুরকানীকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশের পাশে থাকার অঙ্গীকার করেন।
এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনূস আকনসহ স্থানীয় মুসল্লিগণ।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!