- প্রকাশিত: ২০ জুন ২০২৫ ০৩:০০ পিএম
ইন্দুরকানীতে কয়লা বোঝাই ট্রাক নিয়ে খালের মধ্যে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ
মোঃমামুন হাওলাদার শিমুল
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
ধারণ ক্ষমতার অতিরিক্ত কয়লা বোঝাই ট্রাক নিয়ে খালের মধ্যে ভেঙে পড়েছে পিরোজপুর-কলারন মহাসড়কের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝুঁকিপূর্ণ মালবাড়ি বেইলি সেতু। শুক্রবার (২০ জুন) রাত আনুমানিক তিনটার দিকে এ ঘটনা ঘটে।
সেতুটি ভেঙে পড়ায় শুক্রবার ভোর রাত থেকে দুপাড়ের সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সন্ন্যাসী, কলারন, ইন্দুরকানি- পিরোজপুর রুটে চলাচলকারি কয়েক হাজার মানুষ।
স্থানীয়রা জানান, খুলনার কয়রা উপজেলা থেকে শুক্রবার রাতে একটি কয়লা বোঝাই ট্রাক ইন্দুরকানি উপজেলার কচা নদী সংলগ্ন খোলপটুয়ার আরওয়ান ব্রিকসের উদ্দেশ্যে যাচ্ছিল। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ধারন ক্ষমতার অধিক কয়লা নিয়ে সেতুটি পার হওয়ায় ট্রাকটি এ দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকটিতে আনুমানিক ১০ টনের অধিক কয়লা ছিল বলে ধারনা স্থানীয়দের। তবে দুর্ঘটনার পর ট্রাকটির চালক এবং হেলপার কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনার পর হয়তো বা তারা ট্রাক ফেলে পালিয়ে গেছেন বলে এলাকাবাসি জানান।
সেতুটির আশপাশের বাসিন্দারা জানান, কিছুদিন আগে সড়ক ও জনপথ বিভাগ এই সেতুটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ৫ টনের অধিক যানবহন নিয়ে চলাচল না করার জন্য নিষেধাজ্ঞা দিয়ে দুপাড়ে সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়ে দেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাগর জমাদ্দার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম ও কার্য-সহকারী সুধাংশু শিকদার শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তারা সাংবাদিকদের জানান, দ্রুত সময়ের মধ্যে ভেঙে পড়া সেতুটি মেরামত করে যানবাহন ও জনসাধারণের চলাচলের উপযোগী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইন্দুরকানি থানার ওসি মোঃ মারুফ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, সেতুটি দিয়ে চলাচলের ধারণ ক্ষমতার অধিক কয়লা নিয়ে ট্রাকটি পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয়।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!