- প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৬ পিএম
ইন্দুরকানীতে গভীর রাতে হিন্দু বাড়িতে অাগুন দিয়ে হামলা-লুটপাট করেছে দূর্বৃত্তরা
ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নে গভীর রাতে এক হিন্দু বাড়িতে অগুন দিয়ে হামলা ও লুটপাট করেছে একদল দূর্বৃত্ত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে পাড়েরহাট ইউনিয়নের উত্তর বাড়ইখালী গ্রামে এক বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় রনজিত দাস নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা রনজিত দাসের বসতঘরে আগুন দেয়। এ সময় তারা ঘরে থাকা মালামাল লুটপাট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে রনজিত দাসকে এলোপাতাড়িভাবে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে ঘরে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, হঠাৎ ‘আগুন আগুন’ বলে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আহত রনজিত দাসকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার জানান, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!