- প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫ ০৬:৩৪ পিএম
ইন্দুরকানীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে দুর্যোগ মোকাবিলায় অগ্রিম প্রস্তুতি ও করণীয় নির্ধারণে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোঃ হাফিজুর রহমান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান কবির, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা নির্বাহী প্রকৌশলী এমরান আহম্মেদ খান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসার আশোক রায়, মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মহিউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে জান্নাত ফেরদৌসী, পল্লী ও দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ নুরুজ্জামান শরীফ, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক আজাদ হোসেন বাচ্চু, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খান মোঃ নাসির উদ্দীন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দুর্যোগকালীন সময়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বজ্রপাত নিরোধক আশ্রয়নকেন্দ্র স্থাপন ও জরুরীভিত্তিতে অসুস্থ রোগী পরিবহনে নৌকার ব্যবস্থা করা জরুরী। পাশাপাশি দুর্যোগের পূর্বাভাস দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং স্থানীয় এনজিও ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও জোর দেওয়া হয়।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!