- প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ০৭:১২ পিএম
ইন্দুরকানীতে দুর্নীতি বিরোধী দিবস পালিত
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়বে আগামীর শুদ্ধতা”—এ প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।
৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন গাজী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সোহেল রানা, ইন্দুরকানী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন, বিআরডিবি সভাপতি মোঃ ফায়জুল কবির তালুকদার, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোঃ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার ডাকুয়া, রূপালী ব্যাংক ব্যবস্থাপক মোঃ ইমরান হোসেন, জুলাই যোদ্ধা লুলু আর মারজান,
ইন্দুরকানী নবগঠিত ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি মোঃ হাফিজুল কবির তালুকদার এবং ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মহিদ তালুকদার প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!