- প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৭ পিএম
ইন্দুরকানীতে বিএনপি নেতা মহিউদ্দিন মল্লিক ও নিপুকে কুপিয়েছে দুর্বৃত্তরা
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিবেদক:
পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির (৭০) ও তার সঙ্গে থাকা শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন মল্লিক নিপুকে (৪৫) কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পার্শ্ববর্তী ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে তারা এ হামলার শিকার হন।
আহত নিপু জানান, তিনি মোটরসাইকেল চালিয়ে নাসির মল্লিককে নিয়ে বাড়িতে ফিরছিলেন। তাদের মোটরসাইকেল পাড়েরহাট বাসস্ট্যান্ড ও চালনা ব্রিজের মাঝামাঝি পৌঁছানোর পর ৮-১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা তাদের পথ রোধ করে।
এরপর ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে নাসিরের দুই পা, হাত ও ঘাড় জখম হয়। এ ছাড়া নিপুর মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে।
জখম দুইজনের মধ্যে নাসিরের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পিরোজপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার রাজীব পাইক।
খবর পেয়ে পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা তদন্ত শেষে বলা যাবে।
তবে ধারনা করা হচ্ছে দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!