- প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১২ পিএম
ইন্দুরকানীতে বাউন্ডারি ওয়াল ভেঙে বিধবা নারীর জমি দখলের অভিযোগ
মোঃমামুন হাওলাদার শিমুল, ইন্দুরকানী প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাউন্ডারি ওয়াল ভেঙে এক বিধবা নারীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার পাড়েরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য মমতাজ বেগম অভিযোগ করে জানান, হোগলাবুনিয়া গ্রামের বাসিন্দা সামসুল হক তার ভাই ফাইজুল, জিয়াউল, সাঈদুর ও মতিউরের নেতৃত্বে একদল লোক তার মালিকানাধীন জমিতে অনধিকার প্রবেশ করে বাউন্ডারি ওয়াল ভেঙে দখল নেওয়ার চেষ্টা করে।
তিনি বলেন, প্রায় ৪৩ শতাংশ জমি তার বাবার মালিকানাধীন ছিল। বাবার মৃত্যুর পর বৈধ বণ্টনের মাধ্যমে তিনি ওই জমির মালিকানা লাভ করেন। তবে জমির পশ্চিম পাশে মৃত নুরুল হকের অংশ থাকলেও তার ছেলেরা জোরপূর্বক পুরো জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
মমতাজ বেগম আরও জানান, বৃহস্পতিবার সকালে অভিযুক্তরা হাতুড়ি ও বাঁশ দিয়ে বাউন্ডারি ওয়াল ভেঙে টিনের বেড়া ও দেশীয় অস্ত্রসহ জমিতে প্রবেশ করে ঘর নির্মাণের চেষ্টা চালায়। এ সময় তার বসতঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করা হয়, যা এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার জমির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত সামসুল হক বলেন,
“আমি কোনো জমি দখল করতে যাইনি। এখানে আমার বাবার ন্যায্য অংশ রয়েছে। দীর্ঘদিন ধরে আমরা আমাদের জায়গা ফেরত পাওয়ার চেষ্টা করছি। জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। নির্বাচনের পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হবে।”
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন,
“উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। তারপরও আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছি। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!