- প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬ ০৩:৫৩ পিএম
হামলা-পাল্টা হামলায় রণক্ষেত্র গৌরনদীর ভুরঘাটা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বাস ভাড়া নিয়ে দ্বন্দের জেরধরে বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভুরঘাটা বাসষ্ট্যান্ডে বিপুল সংখ্যক বোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। দুইপক্ষের হামলা-পাল্টা হামলায় ভুরঘাটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে উভয়পক্ষের ১০/১২জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গৌরনদী ও কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরপেয়ে গৌরনদী ও কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেস্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার বনগ্রাম এলাকার এক বাসযাত্রীর সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় ভুরঘাটা বাসষ্ট্যান্ডে বাস ভাড়া নিয়ে বাস কাউন্টার মাষ্টারের সঙ্গে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জেরধরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভুরঘাটা ও বনগ্রামের দুইপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এসময় বিপুল সংখ্যক বোমার বিস্ফোরণ ঘটে। বোমার বিস্ফোরণের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। দুইপক্ষের সংঘর্ষে প্রায় দেড় ঘন্টা ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় ব্যস্ততম মহাসড়কের দুইপাশে যানবাহন আটকে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে ঘটনাস্থলে উপজেলা প্রশাসন ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। সংঘর্ষে লিপ্ত দুইপক্ষই ক্ষমতাসীন দলের নেতাকর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।
গৌরনদী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ভুরঘাটার বাসিন্দা কাওছার তালুকদার অভিযোগ করে বলেন, বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে বনগ্রামের মোফাজ্জেল সরদার, বায়জিদ সরদার, হাবুল ঘরামি, দেলোয়ার সরদার, এমারাত সরদারের নেতৃত্বে ৬০-৭০ জনের একটি সশ¯্র দল শুক্রবার সন্ধ্যায় ভুরঘাটা বাসষ্ট্যান্ডে কমপক্ষে ২০-২৫টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ভুরঘাটা বাসষ্ট্যান্ডে হামলা চালিয়ে লুটপাট শুরু করে। তারা ভুরঘাটা বাসষ্ট্যান্ডের ১৫টি দোকান ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তাদের হামলায় আমাদের ৭/৮ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুত্বর তিনজন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে বনগ্রামের ৪জন আহত হয়েছে বলে জানা গেছে। তাদেরকে কালকিনি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলার বিষয়ে বনগ্রামের কারো বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, এঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি দুই উপজেলার রাজনৈতিক নেতারা সমাধান করবেন বলে জানিয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নেত্রকোনা প্রতিনিধি: সংসারের অভাব-অনটন কাটিয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেন অনেক নারী। কিন্তু ইচ্ছা ও কাজের দক্ষতা থাকলেও আর্থিক সংকটের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, নারীদের আর্থিকভাবে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই লেখা সংবলিত পোস্টার লাগানোর অভিযোগে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!