- ডেস্ক রিপোর্ট
- প্রকাশিত: ১৭ জুন ২০২৫ ০২:১০ এএম
হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত যুবদল নেতা পিন্টু
হাজারো নেতাকর্মীর শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়েছেন ভোলার তজুমদ্দিন উপজেলা যুবদলের আহবায়ক হাসান মোঃ সাফা পিন্টু। বুধবার তাকে গ্রহণ করতে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে উপজেলা বিএনপি কার্যালয়ে জড়ো হন। পিন্টুকে বহনকারী গাড়ি তজুমদ্দিনে পৌছালে কান্নায় ও আবেগে তাকে জড়িয়ে ধরে নেতাকর্মীরা। এসময় তাদের’ দুর্দিনের পিন্টু ভাই আমরা তোমায় ভুলি নাই স্লোগানে মুখরিত হয়ে উঠে।
যুবদল আহবায়কের আগমন উপলক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু।
এসময় সকলের উদ্দেশ্যে হাসান মোঃ সাফা পিন্টু বলেছেন যারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন ভাইকে স্বাগতম জানানোর সময় আমার জাতীয়তাবাদী ভাই সেলিম পন্ডিত আহত হন এ ঘটনা আমার চোখের আড়ালে ঘটে গেছে আমার জাতীয়তাবাদী ভাই সেলিম পন্ডিত যে আঘাত পেয়েছে আমিও তাতে মর্মাহত হয়েছি। এ ঘটনায় আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমি উনাকে দেখতে যাবো।
আমি আপনাদের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত। ত্রিশ বছর জাতীয়তাবাদী রাজনৈতিক জীবনে যে ভালোবাসা পেয়েছি তার ঋণ কোনদিন শোধ করতে পারবোনা। এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে তার বিষয়ে সচেষ্ট থাকবো। জাতীয়তাবাদী যুবদলের তথা সকল জাতীয়তাবাদী শক্তি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একতাবদ্ধ থেকে বিজয় অর্জন করবে জনগণের আস্থা নিয়ে সেবা দিয়ে যাবে। তজুমদ্দিন লালমোহনের লাখো জনতার নয়নমণি মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এর বলিষ্ঠ নেতৃত্বে তজুমদ্দিন উপজেলা যুবদল একটি সুশৃঙ্খল দল হিসেবে জনগণের মনে আসন করে নেবে।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, জিএম কাদের রংপুর বাসীর কাছে ভোট চেয়ে বলেন,...
-
মাসুদ রেজা ফয়সালঃবরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত...
-
নিজস্ব প্রতিবেদক:বরিশাল-৪ আসনের হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর এবং...
-
‘দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র গঠনে ধানের শীষের বিকল্প নেই’বরিশাল নগরীতে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!