- প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৫ পিএম
গুজব ও অপপ্রচার করলেই তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে, যশোরের পুলিশ সুপার রওনক জাহান
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
যশোর জেলায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার (এসপি) রওনক জাহান। তিনি বলেছেন আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবকে ঘিরে যদি কেউ অপপ্রচার, গুজব ছড়ায়, সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি কিংবা সরাসরি পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসপি রওনক জাহান জানান, যশোর জেলার ৭০৬টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে চারটি সেক্টরে স্ট্রাইকিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি থানায় বিশেষ টিম থাকবে, পাশাপাশি ৪০টি মোবাইল টিম ও ১৭২টি মোটরসাইকেল টিম মাঠে থাকবে। চলবে নিয়মিত তল্লাসি। পূজা উৎযাপন পরিষদ ও স্থানীয় পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করবে।
তিনি বলেন, অনেক সময় ছোটখাটো ঘটনা ধর্মীয় বিষয় হিসেবে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যে দেশব্যাপী গুজবে রূপ নেয়। এসব গুজব ঠেকাতে জেলা পুলিশের সাইবার ক্রাইম টিম সর্বদা মাঠে থাকবে। তারা ২৪ ঘন্টা সাইবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাবে। এসপি আরও জানান, পূজামণ্ডপগুলোকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। প্রতিটি উপজেলায় প্রতিটি মন্দিরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সদর উপজেলায় পাঁচটি পূজামণ্ডপে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে মানুষের সমাগম বেশি হয়। এছাড়া পূজা উৎযাপন পরিষদসহ সংশ্লিষ্ট কমিটিকে সরকারি নির্দেশনা মেনে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রয়োজনে স্বচ্ছলদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে এ ব্যবস্থা করার কথা বলা হয়েছে। একই সাথে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স উল্লেখ করে তিনি মাদক রুখতে পুলিশের পাশাপাশি প্রত্যেকের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। এছাড়া বিষয়টি নিয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য ইউনিটের সাথেও তাদের কথা হয়েছে বলে জানান।
পরিশেষে তিনি বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা কঠোর হাতে প্রতিহত করা হবে এবং অপরাধীর ধর্ম বা বর্ণ বিবেচনা না করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি সকলের প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আবুল বাশার। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবিব, ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞা, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!