- প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬ ১১:১৬ এএম
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ মিশনের বাছাই পর্ব শেষ করল নারী ক্রিকেটাররা
২৫-১-২৬
এজাজ আল মাহমুদ সুজন
গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জিতল বাংলাদেশের মেয়েরা। আজ টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ।
টসে জিতে ব্যাটিং করতে নেমে নিগার সুলতানার দল ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৫৩ রান। জবাবে আয়ারল্যান্ডের মেয়েরা ২০ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলতে পারে। তাতে গ্রুপ পর্বে ৪ ম্যাচের ৪ টিতে জিতল আগেই সুপার সিক্স নিশ্চিত করা বাংলাদেশ।
১৫৪ রানের লক্ষ্যে আইরিশদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ওপেনার অ্যামি হান্টার যখন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন, স্কোরবোর্ডে আইরিশদের রান ৭.৩ ওভারে ৫৩ রান। ১০.৪ ওভারে ৭১ রান তোলার পর দলটি হারায় প্রথম উইকেট।
হান্টারের বদলে মাঠে নামা ওরলা প্রেন্ডারগাস্ট ১২ রানে আউট হন। অধিনায়ক ও ওপেনার গ্যাবি লুইস ৫৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। এরপরও তারা জিততে পারেনি বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে। শেষ ৪ ওভারে দলটির দরকার ছিল ৪৩ রান। হাতে ছিল ৮ উইকেট। এই সমীকরণ মেলাতে পারেনি তারা।
এর আগে টসে জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ১১ রান করে দলীয় ১৩ রানে ফেরান ওপেনার জুরাইয়া ফেরদৌস। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৭০ রানের তোলেন দিলারা আক্তার ও শারমিন আক্তার। ওপেনার দিলারা আউট হন ২৭ বলে ৩৫ রান করে। ফিফটি পান শারমিন (৪৫ বলে ৫২ রান)। বিশ্বকাপ বাছাইয়ে এটি তাঁর দ্বিতীয় ফিফটি। অধিনায়ক নিগার সুলতানা করেন ১৩ বলে ১৩ রান। শেষ দিকে ১৬ বলে ৩০ রানের ইনিংস খেলেন সোবহানা মোস্তারি। ১৫৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৩ / ৭ (শারমিন ৫২, দিলারা ৩৫; ম্যাগুয়ের ২ / ২৪, কেলি ২ / ৪৪)।
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৪৪ / ৪ (লুইস ৭৩, হান্টার ৩৫ *; স্বর্ণা ২ / ১৭, রাবেয়া ১ / ৩৪)।
ফল: বাংলাদেশ ৯ রানে জয়ী।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!