শিরোনামঃ

গৌরনদীতে স্বেচ্ছাসেবক  দল নেতাকে হাতুড়ি  পেটা


নিজস্ব প্রতিবেদক:

 ধানের শীষের সমর্থককে ফুটবল সমর্থক আখ্যা দেওয়াকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে হাতুড়ি পেটা করা হয়েছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে গুরুত্বর অবস্থায় হাসপাতালে প্রেরণ করেছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাহিলাড়া বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন-ধানের শীষ মার্কার সমর্থক মাহিলাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক মনির ফকির একই দলের বেল্লাল খানকে ফুটবল মার্কার সমর্থক আখ্যা দেওয়া মনিরকে তুলে নিয়ে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে বেল্লাল ও তার লোকেরা। পরে আহতাবস্থায় মনিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন স্বেচ্ছাসেবক দল নেতা মনির ফকির অভিযোগ করে বলেন-মিথ্যে অভিযোগে আমাকে তুলে নিয়ে হাতুরি পেটা করেছে বেল্লাল ও তার লোকেরা। আমি এ ঘটনার বিচার চাই। তবে মনিরের অভিযোগ অস্বীকার করে বেল্লাল খান বলেন-হামলার সঙ্গে আমি জড়িত নই। আমাকে ফাঁসানো হচ্ছে।

অপরদিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা ঝুমুর বেগম অভিযোগ করে বলেন- স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট হওয়ার অপরাধে তাকে মারধর ও বসতঘরে হামলা চালিয়েছে প্রতিপক্ষরা।


গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন-এঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?