- প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৮ পিএম
গৌরনদীতে সরকারি অডিটোরিয়ামে অগ্নিকান্ড
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন পাঁচশ’ আসন বিশিষ্ট অডিটোরিয়ামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটার দিকে এই ঘটনা ঘটে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করেছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন-দুপুর সোয়া একটার দিকে অডিটোরিয়ামের মধ্যে থেকে ধোয়া উড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণ আনার আগেই প্রায় ১ লাখ টাকার মালামাল পুড়ে যায়। তিনি আরও জানান, কি কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা তাৎক্ষনিক ভাবে জানা যায়নি। তদন্তের পর অগ্নিকান্ডের সঠিক কারন জানা যাবে বলেও তিনি উল্লেখ করেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!