- প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫ ০৭:১৪ পিএম
গৌরনদীতে প্রাক-বড়দিন ও কীর্তন প্রতিযোগিতা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে প্রাক-বড়দিন ও কীর্তনগানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী উপজেলার মৈস্তারকান্দি ব্যাপিস্ট চার্চ প্রাঙ্গনে শাইনিং ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম।
সোসাইটির চেয়ারম্যান নবীন চন্দ্র ঢালীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ তারিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাপিস্ট চার্চ সংঘের সহসভাপতি মি. উইলিয়াম ঢালী, বরিশাল আঞ্চলিক ব্যাপিস্ট চার্চ সংঘের সভাপতি মি. সুভাষ সমদ্দার। বক্তব্য রাখেন ঢাকা ব্যাপিস্ট চার্চ সংঘের সহসভাপতি তিমন বিশ্বাস, সোসাইটির সাধারণ সম্পাদক দুলাল রায় প্রমূখ।
প্রতিযোগিতায় বরিশাল, খুলনা ও গোপালগঞ্জের ১৬ টি দল অংশগ্রহণ করে। শেষে কেক কেটে প্রাক-বড়দিনের উৎসব উদযাপন করা হয়।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!