- প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৪:৪৭ পিএম
গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
নানান কর্মসূচির মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা করা হয়।
সকাল ছয়টায় উপজেলা চত্বরে শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, মডেল থানা, বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
সকাল নয়টায় সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। পরবর্তীতে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একইদিন দুপুরে বিজয়মেলা, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অপরদিকে বিজয় দিবস উপলক্ষে ইসলামি আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!