- প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৪৭ পিএম
গৌরনদীতে জাল টাকা সহ ব্যবসায়ী আটক
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে নারী দোকানীর কাছে জাল টাকার নোট ভাঙাতে গিয়ে জাল টাকার ব্যবসায়ী আশরাফ চৌকিদারকে (৪২) আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার দুপুর সাড়ে বারটার দিকে উপজেলার বংকুরা এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃত আশরাফ একই উপজেলার সাহাজিরা গ্রামের আনোয়ার চৌকিদারের ছেলে।
স্থানীয়রা জানান-দীর্ঘদিন ধরে এলাকায় জাল টাকার বিস্তার ঘটিয়ে আসছে যুবক আশরাফ। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর সাড়ে বারটার দিকে বংকুরা এলাকার এক নারী দোকানদারের কাছে জাল টাকা ভাঙাতে গিয়ে ধরা পড়ে। এসময় স্থানীয় জনতা তাকে মারধর করে চন্দ্রহার বাজারে নিয়ে এসে আটকে রাখে। পরে চন্দ্রহার বাজার থেকে থানা পুলিশের সদস্যরা জাল টাকা সহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম জানিয়েছেন-খবরপেয়ে উত্তেজিত জনতার হাত থেকে আশরাফ নামের একজনকে আটক করা হয়েছে। এসময় আটককৃতের কাছ থেকে ১ হাজার টাকার তিনটি জাল নোটসহ মোট ৪ হাজার তিনশ’ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এঘটনার আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!