শিরোনামঃ

গৌরনদীতে ইউপি চেয়ারম্যান  প্রার্থী শাহীনের সমর্থনে উঠান  বৈঠক


নিজস্ব প্রতিবেদক:

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতা আমিনুল হক শাহীনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার বার্থী গ্রামে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমিনুল হক শাহীনের নিজ বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। 

স্থানীয় প্রবীন জাহাঙ্গীর হোসেন মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে প্রায় সহস্রাধিক সমর্থক উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। 

ইউনিয়নবাসীর উদ্দেশ্যে চেয়ারম্যান প্রার্থী আমিনুল হক শাহীন বলেন, ২০১৬ সালে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলাম। তখনও আপনারা আমার পাশে ছিলেন। আমি সব সময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখাই আমার লক্ষ্য। আপনারা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিচ্ছেন, তা আমার জন্য অনুপ্রেরণা। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। 

তিনি আরও বলেন, সবার সহযোগিতা পেলে বার্থী ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। ইউনিয়ন পরিষদে ৮৪টি খাতে কাজ পরিচালিত হয়। নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে এসব খাতের তালিকা টাঙিয়ে দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ জানতে পারেন কোন খাতে কী ধরনের কাজ হচ্ছে। পাশাপাশি নারীদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায়ও কাজ করতে চাই। দল মনোনয়ন না দিলেও স্থানীয়দের সমর্থন পেলে তিনি নির্বাচন করার ঘোষনা দেন। বৈঠক শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?