- প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ ০৪:২৫ পিএম
গৌরনদীতে ছাত্র-ছাত্রীদের জন্য ছাত্রদলের পরামর্শ সহায়তা কেন্দ্র স্থাপন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে "ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা, চিকিৎসা, চাকুরী বিষয়ক পরামর্শ সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের তুলাতলা বাজারে এ কেন্দ্র স্থাপন করেন সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা।
সহায়তা কেন্দ্রের উদ্যোক্তা এগ্রিকালচারিস্টস' এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) নেতা এবং পেট্রোবাংলার ডেপুটি ম্যানেজার ও সাবেক ছাত্রদল নেতা কৃষিবিদ মোঃ ফেরদৌস হাওলাদার বলেন, মাদক এবং সামাজিক অবক্ষয়জনিত নানান অপরাধ সমাজে ব্যাপকভাবে বিস্তার লাভ করায় অনেক ছাত্র-ছাত্রী লেখাপড়া থেকে মনোযোগ হারিয়ে ফেলেছে। সমাজে বিরাজমান এসব অপরাধে অভিবাবকরা অনেক সময় উদ্বিগ্ন হয়ে অপেক্ষাকৃত কম বয়সেই তাদের ছেলেদের লেখাপড়া বাদ দিয়ে শ্রমিক ভিসায় বিদেশে পাঠিয়ে দিতে বা দেশের কোনো শ্রমিকের কাজে যোগদান করতে এবং মেয়েদের দ্রুত বিয়ের ব্যবস্থা করতে বাধ্য হয়। আবার ছাত্রছাত্রীরা কোন গ্রুপ বা বিষয় নিয়ে পড়াশোনা করবে কিংবা কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি চেষ্টা করবে তা নিয়ে অনেকে সিদ্ধান্তহীনতায় ভোগে। ঠিক একইভাবে সঠিক পরামর্শের অভাবে অনেক ছাত্র-ছাত্রী সরকারি বা বেসরকারি চাকুরীর প্রস্তুতি যথাযথ ভাবে নিতে পারে না কিংবা নিজের প্রতিভা খাটিয়ে কোনো বিষয়ে উদ্যোক্তা হতে পারে না। এসব বিষয়ে পরামর্শ সহায়তা দেওয়ার জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের দিকনির্দেশনায় উপজেলা ছাত্রদলের তত্ত্বাবধানে এ পরামর্শ সহায়তা কেন্দ্র পরিচালিত হবে। এতে গৌরনদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আল আমীন মোল্লা ও ছাত্রদল নেতা ডা: এইচ এম রাহাত কেন্দ্র পরিচালনায় সহায়ক হিসেবে থাকবেন।
তিনি আরও বলেন, ছাত্র-ছাত্রীদের কেউ কেউ উঠতি বয়সে নানান কারণে শারীরিক ও মানসিক অসুস্থতা ভোগে। আবার অনেক অভাবী পরিবারের ভীষণ মেধাবী ছাত্র-ছাত্রী অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণে ব্যর্থ হয়। এসব ছাত্র-ছাত্রীদেরও লেখাপড়া চালিয়ে যেতে নানানভাবে সহায়তা দিয়ে পাশে থাকবে এ কেন্দ্র। কেন্দ্রটি কৃষিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও প্রবাসীসহ বিভিন্ন অভিজ্ঞ পেশাজীবীদের পরামর্শ ও সহায়তা দ্বারা পরিচালিত হবে। এই কেন্দ্র থেকে ছাত্র-ছাত্রীরা সরাসরি ও অনলাইনে
তাদের কাঙ্খিত পরামর্শ সহায়তা পাবে বলেও তিনি উল্লেখ করেন।
কেন্দ্র স্থাপন অনুষ্ঠানে গৌরনদী উপজেলা বিএনপির সদস্য মোঃ মজিবর ফকির ও সৈয়দ আবুল কালাম আজাদ সহ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আল আমিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম শোভন ও রাজীব খান এবং গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর ইসলাম তানিম সহ অন্যান্য ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!