শিরোনামঃ

গৌরনদীতে চামড়ার  গোডাউনে আগুন


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে চামড়ার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন শওকত সওদাগারের গোডাউনে এই ঘটনা ঘটে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মিজানুর রহমান জানিয়েছেন-অগ্নিকান্ডের খবরপেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই একটি মোটর সাইকেলসহ বেশকিছু চামড়া পুড়ে যায়। এতে ওই ব্যবসায়ীর প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কি কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?