- প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৪ পিএম
গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার।
অদ্য ২৩-০২-২০২৬ খ্রি. তারিখ সোমবার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়নের বেজহার গ্রামের স্বপ্নসারথি কিশোরীদের ক্যারিয়ার কাউন্সিলিং: পর্ব-০১ বিষয়ক জীবন দক্ষতা সেশন অনুষ্ঠিত হয়। উক্ত সেশনে কিশোরীরা নিজেদের স্বপ্নের কথা তুলে ধরেন এবং সেক্ষেত্রে জীবনের কোন কোন ধাপ কিভাবে অতিক্রম করতে চায় তা তুলে ধরে। উক্ত সেশনটি পরিদর্শন করেন মোঃ ইব্রাহীম, উপজেলা নির্বাহী অফিসার, গৌরনদী উপজেলা। সেশন পরিদর্শনকালে তিনি কিশোরীদের স্বপ্নের কথা শুনে তারা যাতে ভবিষ্যতে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে সে বিষয়ে চমৎকার দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত সেশনে আরও উপস্থিত ছিলেন জনাব রিসান রেজা মোঃ সাহেদ, ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, বরিশাল, মোঃ নাসির উদ্দিন জেলা ব্যবস্থাপক (সেলপ) বরিশালসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সেশনটি পরিচালনা করেন মোসাঃ আছমা আক্তার অফিসার (সেলপ) ও সেশন পরিচালনায় সহযোগিতা করেন ফাহানা সরদার সি.ও (সেলপ)।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!