শিরোনামঃ

গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ইমাম রেজা (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে স্বজনদের দাবী তাকে হত্যা করে পরিত্যক্ত ঘরের জানালার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।


আজ বুধবার (সেপ্টম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলের ঘর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।


বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত ইমামের বাড়ি বরিশাল জেলার জহিরুল মৃধার ছেলে। সে সদর উপজেলার উলপুর পূর্বপাড়া গ্রামে মামা বাড়ির এলাকায় মায়ের সাথে থাকতো এবং গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানের কর্মচারী ছিলো।

¬¬

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম জানান, সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলের ঘরের জানালার সাথে বেল্ট দিয়ে ইমাম রেজা ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


তিনি আরো জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


নিহতের মা আফি বেগম বলেন, আমার ছেলে গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানের কাজ করতো। আমার ছেলেকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে আমি আমার ছেলের হত্যাকারীদের গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে দাবী জানাই। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?