- প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ০৬:৪০ পিএম
গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর থেকে সুজন মোল্লা (২২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার গোলাবাড়িয়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সুজন মোল্লা উপজেলার গোলাবাড়িয়া গ্রামের মৃত দেলোয়ার মোল্লার ছেলে।
ওসি মোস্তফা কামাল জানান, প্রতিদিনের মত রাতে ঘরে ঘুমাতে যায় সুজন। সকালে অনেক সময় পার হয়ে গেলেও তার কোন সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন ডাকাডাকি করে। পরে তার কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, ময়না তদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!