- প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫ ০১:৩০ পিএম
গোপালগঞ্জে ট্রাক খাদে পড়ে ট্রাক চালক নিহত, হেলপার আহত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক খাদে পড়ে জামাল মোল্যা (৩২) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এতে ট্রাকের হেলপার আনিস আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জামাল মোল্যা বাগেরহাট জেলার মোল্লাহাট থানার কুলিয়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা জানান, একটি ট্রাকে করে মাছ বহনের খালি বক্স নিয়ে ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। এসময় ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ফুকরা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক জামাল মোল্যা নিহত হন। এতে ট্রাকের হেলপার আনিস মারাত্মক আহত হন।
পরে খবর পেয়ে কাশিয়ানী ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!