- প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫ ০১:৪৫ পিএম
গোপালগঞ্জে তিন শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ডায়াবেটিস, হাইপারটেনশন ও অন্যান্য তিন শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়েছে। মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এ মেডিকেল ক্যাস্প অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৯ নভেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী দশপল্লী নেছার উদ্দিন খাঁন উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডা. মো. হাবিবুর রহমান রোগী দেখেন। এ ক্যাম্প থেকে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে পরীক্ষা শেষে ডায়াবেটিস, হাইপারটেনশন ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং পরামর্শ সেবা প্রদান করেন। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
ফ্রি ক্যাম্পের আয়োজক মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডা. মো. হাবিবুর রহমান বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ডায়াবেটিস ও হাইপার টেনশন সচেতনতা বৃদ্ধির জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রোগীদের কাউন্সিলিং করে ডায়াবেটিস ও হাইপারটেনশন সম্পর্কে সচেতন করা হয়েছে। এ রোগ সম্পর্কে সচেতন করা গেলে একটি বিশাল জনগোষ্ঠী সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। সেই সাথে এই জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় কমে আসবে। সেই সাথে এসব রোগের জটিলতাও কমবে। #
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!