- প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬ ০৫:৪৪ পিএম
গোপালগঞ্জে তেল, গ্যাস, বিদ্যুতসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বন্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুতসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) নেতাকর্মীরা।
আজ রবিবার (১৬ আগষ্ট) দুপুর ১২টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুতসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বন্ধের দাবিতে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করেন তারা।
মানববন্ধন চলাকালে, জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তরের সদস্য ফেরদৌস আমিনা, ঢাকা মহানগর উত্তর ১নং ওয়ার্ডের আহবায়ক মাজাহারুল ইসলাম ইমরান, ন্যাশনাল ওলামা এলায়েন্স কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম ও জাতীয় ছাত্র শক্তির জেলা শাখার সদস্য সচিব মো: লিমন মোল্যা বক্তব্য রাখেন।
জাতীয় ছাত্র শক্তির জেলা শাখার সদস্য সচিব মো: লিমন মোল্যা বলেন, নির্বাচনের আগে বিএনপি বলেছিল নির্বাচনের পরে সকল সমস্যার সমাধান হবে। কিন্তু নির্বাচনের পর আমরা দেখতে পারছি তেলের দাম বৃদ্ধি, বিদ্যুত নেই। গোপালগঞ্জে প্রতিদিন ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুত থাকছে না। দ্রুত সমস্যা সমাধের জন্য সরকারে প্রতি দাবী জানাচ্ছি।
জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তরের সদস্য ফেরদৌস আমিনা বলেন, সারা বাংলাদেশে এখন গ্যাস নেই। সিলিন্ডার গ্যাসের মূল্য দ্বিগুন হয়েছে। প্রতিনিয়ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। বিদ্যুত থাকছে না। কিন্তু বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শুধু কার্ড দিচ্ছে। অথচ দেশে তেল, গ্যাস, বিদ্যুত নেই। অপদার্থের মত জ্বালানী মন্ত্রী বক্তব্য দিচ্ছেন, তাহলে এই দেশ কিভাবে চলবে। দ্রুত তেল, গ্যাস, বিদ্যুতের সমস্যা সমাধান করা না হলে আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ানী দেন তিনি। #
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুর নগরীর পূর্ব শালবন এলাকা থেকে পলিটেকনিকের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রবিবার (১৬ আগষ্ট) দুপুরে...
-
আব্দুল্লাহ,জেলা প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছোট দোনারে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া...
-
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধিঃ "রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে জিয়ানগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!