- প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৬ ১০:২৬ এএম
গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, জনজীবন বিপয্যস্ত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এতে বাতাসের আদ্রতা রয়েছে ৯৬ শতাংশ। তীব্র শীতে গোপালগঞ্জের জনজীবন বিপয্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর হিমেল হওয়া বয়ে যাওয়ায় জেলা উপর দিযে মৃদু শৈতপ্রবাহ প্রবাহিত হচ্ছে।
আজ শুক্রবার (০২ জানুয়ারী) সকাল ৬টায় জেলায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গত বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্র ৭ দশমিক ৫ ও বৃহস্পতিবার (০১ জানুয়রী) ৮ দশমিক ৫ ডিগ্রী তাপমাত্র রেকর্ড করা হয়। গত দুই দিন জেলার উপর দিয়ে মাঝারি শৈতপ্রবাহ বয়ে গেলেও তাপমাত্রার কিছুটা উন্নত হওয়ায় আজ জেলার উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে।
শীতের তীব্রতা থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিন মজুর ও খেটে খাওয়া মানুষের। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন কেউ। গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে ছিন্নমুল মানুষেরা। ঘন কুয়াশা থাকায় ঢাকা-খুলনা মহাসড়কসহ অন্যান সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীতের কারনে জমিতে নামতে পারছেন না কৃষকরা। ফলে বোরা আবাদ ব্যহত হচ্ছে। ঠান্ডায় জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়াসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
গোপালগঞ্জ জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানিয়েছেন, গোপালগঞ্জে জেলার সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ায় জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি “মেধা ও মননে বিকশিত হোক আজকের সমাজ, ভবিষ্যতের পৃথিবী”—এই স্লোগানকে ধারণ করে আবদুল গনি স্মৃতি পাঠাগারের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!