- প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ ০৮:০০ পিএম
গোপালগঞ্জে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে সেচ কমিটির স্বেচ্ছাচারিতা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ধানখেতে দাঁড়িয়ে ব্যতিক্রমী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা।
আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ফুকরা ইউনিয়নের ধলগ্রাম এলাকায় নিজেদের ফসলি জমিতে দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী কৃষকরা। এ সময় সেচ সংকটে বোরো আবাদ নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়ে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন শ্লোগান দেন ভুক্তভোগী কৃষকরা। এ মানববন্ধনে এলাকার অর্ধশতাধিক কৃষক অংশ নেন।
মানববন্ধন চলাকালে ভুক্তভোগী কৃষক আব্বাস মোল্যা, মিজান তালুকদার, টিটুল শরীফ ও রিজাউল মোল্যাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, বিএডিসি’র উচ্চ পদস্থ কর্মকর্তা ইকরামুল হক প্রভাব খাটিয়ে উপজেলা সেচ কমিটির মাধ্যমে তাদের সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। একদিকে বাজারে ডিজেলের তীব্র সংকট, অন্যদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সেচ দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। বর্তমান বোরো মৌসুমে যখন ধানে থোড় আসার সময়, ঠিক তখনই বিদ্যুৎ সংযোগ না থাকায় ওই এলাকার প্রায় ১৮ একর জমির ধান পানির অভাবে শুকিয়ে যাচ্ছে। পানির অভাবে ফসলি জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
কাশিয়ানী উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়া জানান, মূলত আইনগত কিছু জটিলতা থাকার কারণে বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন রাখা হয়েছে। প্রকৃত কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে আমরা সজাগ আছি। যাদের কৃষি কার্ড আছে তারা নিয়মিত ডিজেল পাচ্ছেন। আর যাদের কার্ড নেই, তাদেরও দ্রুত তালিকাভুক্ত করে ডিজেল সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!