শিরোনামঃ

গোপালগঞ্জে সবজি ক্ষেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : নিখোঁজের দুইদিন পর গোপালগঞ্জে সবজি ক্ষেত থেকে পরি হাজরা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের বেদভিটা গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।


গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত বৃদ্ধা পরি হাজরা গোপালগঞ্জ সদর উপজেলার বেদভিটা গ্রামের তুলশি হাজরার স্ত্রী।


পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, বৃদ্ধা পরি হাজরা গত শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পাননি।


পরে আজ সোমবার সকালে বাড়ির লোকজন নিজ বাড়ির উঠানের সামনের সবজি ক্ষেতের মধ্যে উপুড় হয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর। পুলিশ ঘটনাস্থরে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারন জানা যাবে।


নিহতের ছেলে মৃনাল হাজরা জানায়, আজ তিনদিন ধরে আমার মা নিখোঁজ। আজ সকালে বাড়ির সামনের সবজি ক্ষেতের মধ্য থেকে দুর্গন্ধ আসলে গিয়ে দেখি আমার মা। কে বা কাহারা আমার মাকে মেরে এখানে ফেলে গেছে। আমার মায়ের কানে ও নাকে স্বর্নালঙ্কার ছিল। আমার মাকে মেরে সবকিছু নিয়ে গেছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?