- প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ পিএম
গোপালগঞ্জে সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দিরে দুই দিনব্যাপী বাউল কনসার্ট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দিরে ভগবান শ্রূ কৃষ্ণের জন্মাষ্টামী উপলক্ষে দুই দিনব্যাপী বাউল কনসার্ট ও মহাপ্রসাদ বিতরন অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহরের লেকপাড় এলাকায় শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দিরের সভাপতি এ্যাভোকেট সুনিল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন।
বাশুড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার বিশ্বাসের সঞ্চালনায় জেল বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়াউল কবির বিপ্লব, জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. রাসেকুজ্জামান পলাশ, শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দিরের সাধারন সম্পাদক খোকন কর্মকার বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে মন্দির প্রাঙ্গণে বাউল কনসার্ট অনুষ্ঠিত হয়। এ কনসার্টে জেলার বাউল শিল্পীরা বাউল গান পরিবেশন করে। পরে ভক্তবৃন্দদের মাঝে মহাপ্রসাদ বিতরন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন বলেন, গোপালগঞ্জ একটি অসাম্প্রদায়িক জেলা। এ জেলায় হিন্দু, মুসলমানসহ সকল ধর্মের লোক পারস্পারিক সহযোগীতায় বসবাস করে থাকে। শ্রী কৃষ্ণ সকল অধর্ম, পাপ থেকে পৃথিবীকে রক্ষা করতে এসেছিলেন। শ্রী কৃষ্ণের আদর্শ নিয়ে সকলকে এগিয়ে যেতে হবে। কোন অন্যায় দেখলে আমাদের প্রতিহত করতে হবে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!