- প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪২ পিএম
গোপালগঞ্জে শারীরিক নিয্যাতন চালিয়ে ও বিষ খাইয়ে নবধুকে হত্যার উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক নিয্যাতন চালিয়ে ও বিষ খাইয়ে নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নী (১৮) নামের এক নবধুকে হত্যার উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যান।
নিহত গুহবধূ নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার চরগোপালপুর গ্রামের আরিফ উল্লাহ খানের স্ত্রী ও একই গ্রামের জাহাঙ্গীর খানের মেয়ে।
নিহতের বাবা জাহাঙ্গীর খান জানান, আমার মেয়ে নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নীর সাথে একই গ্রামের জাফর খানের ছেলে আরিফ উল্লাহ খানের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। ১৫দিন আগে ওই ছেলে আমার মেয়ের সাথে দেখা করতে আসলে গ্রামের লোকজন ধরে তাদের বিয়ে দিয়ে দেয়। এরপর থেকে আমার মেয়েকে আর শশুরবাড়ী নেয়নি।
গত রবিবার আমার মেয়ে নিজের ইচ্ছায় গিয়ে তার শশুড়বাড়ীতে ওঠে। পরদিন সোমবার সকালে বাড়ীতে এসে আমাকে বলে আমার নামে দুই বিঘার একটি জমি লিখে দিতে বলেছে শশুরবাড়ীর লোকজন। এসময় আমি বলি তোকে ভালোবাসলে আমি ওই জমি লিখে দিবে। এরপর আমার মেয়ে আবারো শশুরবাড়ী চলে যায়।
তিনি আরো বলেন, আজ মঙ্গলবার সকালে আমার মেয়েকে বিষ খাওয়া অবস্থায় আমাদের বাড়ীর সামনের রাস্তায় ফেলে যায় স্বামীসহ শশুরবাড়ীর লোকজন। পরে আমার ছেলে খবর দিলে আমরা প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গোপালগঞ্জ-২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসি। সেখানে অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে আমার মেয়ে মারা যায়। আমার মেয়েকে শারীরিক নিয্যাতন করে ও বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।
নিহতরে বোন তানিয়া খানম বলেন, আজ মঙ্গলবার সকালে আমার বোন আমাকে ফোন দিয়েছিল। এসময় আমার বোন বলে তাকে মারধর করা হয়েছে। পরে আমার বোনকে বিষ খাইয়ে আমাদের বাড়ীর সামনে ফেলে রেখে যায়। আমরা দোষীদের বিচার চাই।
এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আইয়ুব আলী বলেন, বিষয়টি আমরা জেনেছি। এ ব্যাপারে কোন অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহতের ময়নাতদন্ত করা হচ্ছে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!