শিরোনামঃ

গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও সহযোগী সংগঠন এ কর্মসূচীর আয়োজন করে।


আজ শনিবার সকালে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


অপরদিকে, টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সহ-সভাপতি জিল্লাল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির শেখ, পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


আলোচনা সভায় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার প্রতি অস্বাভাবিক নির্যাতন করা হয়েছে। তবুও তিনি কারো কাছে মাথা নত করেনি। জীবনের শেষ সময় পর্যন্ত দেশের মানুষের মুক্তির কথা ভেবেছেন। তারই অনুপ্রেরনায় আজ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পেরেছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?