- প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৩ পিএম
গোপালগঞ্জে পরি রানী হাজরা হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলা সাতপাড় বেদভিটা গ্রামের পরি রানী হাজরা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সাতপাড় বাজারে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে এলাকাবাসী। এসময় হত্যাকারীদের বিচারের দাবীতে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন ও শ্লোগান দেন মানববন্ধনকারীরা। মানববন্ধনে প্রায় ৫ শতাধিক গ্রামবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এক জোড়া স্বর্ণের কানের দুলের লোভে উৎপল বিশ্বাস ও বর্ষা বিশ্বাস "বৃদ্ধা পরি রানী হাজরাকে' হত্যা করে তিনদিন ধরে ঘরের মধ্যে মরদেহ লুকিয়ে রাখে। ইতিমধ্যে খুনি বর্ষা বিশ্বাস পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। এখন প্রধান হত্যাকারী উৎপল বিশ্বাসকে দ্রুত গ্রেফতার করে বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারকার্য শেষ করে ফাঁসি কার্যকরের দাবি জানায় তারা।
প্রসঙ্গত, পরী রানী হাজড়াকে গত ১২ সেপ্টেম্বর বর্ষা বিশ্বাস ও স্বামী উৎপল বিশ্বাস এবং সহযোগীরা হত্যা করে ঘরের ভিতর দুই দিন রেখে তৃতীয় দিন তার বাড়ির পাশের পাট ক্ষেতে ফেলে রেখা যায়। এ ঘটনায় ভিকটিমের ছেলে মৃণাল হাজরা বাদী হয়ে সদর থানায় চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনা এখন পর্যন্ত ৩ জন এজাহার ভুক্ত ও একজন অজ্ঞাতনামা আসামী গ্রেপ্তার হয়েছেন। তবে প্রধান আসামি পলাতক রয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক বরিশাল: বিজ্ঞ আদালতের স্পষ্ট স্থিতাবস্থার আদেশ, নগর কর্তৃপক্ষের নীরবতা আর স্থানীয় বাসিন্দাদের দীর্ঘশ্বাস, এসব উপেক্ষা করেই নগরের ১৯ নম্বর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!