- প্রকাশিত: ২৮ মে ২০২৬ ১০:৩২ পিএম
গোপালগঞ্জে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তীর্থ যাত্রীসহ আহত-২৬
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২২ তীর্থ যাত্রীসহ অন্তত ২৬ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে এ দূর্ঘটনা ঘটে।
মারাত্মক আহত ২৩ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি পিকআপে করে মাদারীপুরের কদমবাড়ীর গনেশ পাগলের মেলা থেকে খুলনা ডুমুরিয়া যাচ্ছিল ২৪জন তীর্থযাত্রী। এসময় পিকআপটি গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপ ও প্রাইভেটকারের ২২ তীর্থযাত্রীসহ ২৬ জন আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। মারাত্মত আহত ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!