- প্রকাশিত: ৪ আগস্ট ২০২৬ ০৮:৫৬ পিএম
গোপালগঞ্জে পদত্যাগের হিড়িক, আওয়ামী লীগ থেকে ৮ নেতার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি ও পদপদবী থেকে পদত্যাগের হিড়িক পড়েছে। আবারো আওয়ামী লীগের রাজনীতি ও পদপদবী থেকে পদত্যাগ করেছেন আরো ৮ আওয়ামী লীগ নেতা।
আজ মঙ্গলবার (০৪ আগস্ট) বিকালে সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষনা দেন তারা। এনিয়ে তিনদিনে ১১৬জন পদত্যাগ করলেন।
পদত্যাগকারী নেতারা হলেন—বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিন্টু রায়, বহুগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর কান্তি বিশ্বাস, ৯নং ওয়ার্ডের সদস্য বিপুল বাইন ও পলাশ বালা, খান্দারপাড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হরপ্রসাদ বালা, বহুগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপুল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ মিহির কুমার দাস এবং ৭নং ওয়ার্ডের সদস্য বিকাশ বালা।
সংবাদ সম্মেলনে তারা জানান, দীর্ঘদিন ধরে মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করলেও ব্যক্তিগত কারনে দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তারা আরো বলেন, আজ ৪ আগস্ট থেকে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের সদস্যপদসহ দলীয় সকল পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি গ্রহণ করছি। একই সঙ্গে আমরা ঘোষণা করছি যে, আজ থেকে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকব না এবং কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করব না। ভবিষ্যতে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও বিরত থাকবেন।
এর আগে গোপালগঞ্জে গত দুই দিন রবিবার ও সোমবার মোট ১০৮ জন আওয়ামী লীগ নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করেন। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি ও পদপদবী থেকে পদত্যাগের হিড়িক পড়েছে। আবারো আওয়ামী লীগের...
-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে শহীদ হওয়া পরিবেশ কর্মী ইশতিয়াক আহমেদ শ্রাবণের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে দোয়া ও মিলাদ মাহফিল...
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!