- প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬ ০৪:৪৮ পিএম
গোপালগঞ্জে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে এক ব্যারেল ডিজেল তেল পুকুরে, ১০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অধিক দামে বিক্রির উদ্দেশ্যে ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল তেল পুকুরে লুকিয়ে রাখার দায়ের এক তেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ রবিবার (০৫ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মাসুম বিল্লাহ এ জরিমানা করেন।
জরিমানাকৃত ওই তেল ব্যবসায়ী হলেন-কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আসমা খাতুন।
কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো: মাসুম বিল্লাহ জানান, অধিক দামে বিক্রির উদ্দেশ্যে তেল ব্যবসায়ী আসমা খাতুন ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল তেল পুকুরে পানিতে লুকিয়ে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে ২০০ লিটোরের এক ব্যারেল ডিজেল তেল উদ্ধার করে। পরে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে তেল ব্যবসায়ী আসমা কাতুনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
তিনি আরো বলেন, তেলের মজুদ ঠেকাতে এ অভিযান চালানো হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!