- প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬ ০৬:০২ পিএম
গোপালগঞ্জে নকল বিড়ি তৈরি ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি তৈরি ও বিক্রির অভিযোগে কারখানার মালিক আবু সাইদের স্ত্রী শাকিরা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ অভিযানে দুই লক্ষাধিক টাকার নকল সজীব ও সোনালী বিড়ি এবং বিড়ি তৈরির বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়। পরে জব্দ করা নকল বিড়ি ও কাঁচামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের শংকরপাশা এলাকায় এ অভিযোন চালানো হয়।
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা লিজা জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি তৈরি করে বিভিন্ন বাজারে বিক্রি করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব নকল বিড়ি ও কাঁচামাল জব্দ করা হয়। এ সময় নকল বিড়ি তৈরি, বিক্রি এবং ভুয়া ঠিকানা ব্যবহারের অভিযোগে কারখানার মালিক আবু সাইদের স্ত্রী শাকিরা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:ডিব্বা টেকনিশিয়ানদের মব সন্ত্রাস এবং সরকারি কমিটির শান্তিপূর্ণ আলোচনায় গৃহীত সিদ্ধান্তে বারবার হস্তক্ষেপ ও প্রকৌশলীদের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থানের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!