- প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ ০৬:৫৪ পিএম
গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন এ কর্মসূচীর আয়োজন করে।
আজ বুধবার (১৫ জুলাই) দুপুর ২ টায় কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
টায় কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ের প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিমসহ উপজেলা স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে পুনরায় নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। যেকোনো মূল্যে এ অপশক্তিকে প্রতিহত করা হবে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সদা প্রস্তুত রয়েছে। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানান। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!