শিরোনামঃ

গোপালগঞ্জে "নিশান" প্রতিস্থাপন কর্মসূচি নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে শ্রী শ্রী গুরুচাঁদ-সত্যভামা মন্দিরের চূড়ায় মতুয়ার একমাত্র জয় পতাকা "নিশান" প্রতিস্থাপন কর্মসূচি নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ শহরের সাহাপাড়ায় মতুয়া নিশান প্রতিস্থাপন কর্মসূচি বাস্তবায়ন কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরী মতুযাচার্য্য শ্রী সম্পদ ঠাকুর। 


লিখিত বক্তব্যে তিনি বলেন, শ্রীধাম ওড়াকান্দিতে শ্রী শ্রী গুরুচাঁদ-সত্যভামা মন্দিরের চূড়ায় মতুয়া জয় পতাকা ‘নিশান’ প্রতিস্থাপনের কর্মসূচি নেওয়া হয়েছে। নিশান প্রতিস্থাপনের জন্য যখন ন্যায় দাবিটি প্রকট আকার দারন করছে তখনই কতিপয় দুস্কৃতিকারী ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নামে-বেনামে কেয়কটি আইডি দিয়ে  এই কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আইডি ও পেজ থেকে ঠাকুর বাড়ীর সম্মান ক্ষুন্ন করতে বিকৃত ছবিসহ বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। কয়েকজন নিবেদিত প্রাণ আদর্শিক মতুয়ার উপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে, যা কোনভাবেই গ্রহনযোগ্র নয়।


তিনি আরো বলেন, অপপ্রচার চালানো কয়েকটি আইডি ও পেজ সনাক্ত হরা হয়েছে। আইডিগুলো হলো-“বাংলাদেশ মতুয়া মহা সংঘ”, “প্রজাপকি বর্তা পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুর”, “পাগল অপূর্ব রায়”,“দিপঙ্কর বালা”, “উজ্জ্বল কুমার দান”, “মতুয়া ডাঙ্কা”-সহ আরো আইডি ও পেস থেকে অপপ্রচার চালানো হচ্ছে। একই সাথে কর্মসূচি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি এবং তা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।


সংবাদ সম্মেলনে তিনি, মতুয়া ভক্তদের বিভিন্ন ধরনের গালিগালাজ করে সম্মানহানী করা হচ্ছে। এসব আইডিরি খোঁজ খবর নিয়ে যথাযথ আইনী পদক্ষেপ নেয়ার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


একই সংবাদ সম্মেলনে শ্রীধাম ওড়াকান্দিতে মতুয়া নিশান প্রতিস্থাপন কর্মসূচি বাস্তবায়ন কমিটির মুখপাত্র মতুয়া বিদুর বিশ্বাস বলেন, বিশ্বের যারা ভক্ত তারা যেই মতের বা পথের হোক একজন ঠাকুরে ছবি বিকৃত করা হচ্ছে, তাদের সম্পর্কে বাজে কথা বলা হচ্ছে। আমরা প্রশাসনের দৃস্টি আকর্ষণ করছি আইডিগুলো চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করবে।


এ সংবাদ সম্মেলন বিপুল চন্দ্র মৌলিক, হিরন্ময় মজুমদার, দ্বীপ ঠাকুরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?