- প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৫ পিএম
গোপালগঞ্জে মুসলিমা খানম হত্যার প্রতিবাদে ও স্বামীসহ হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে গৃহবধূ মুসলিমা খানম হত্যার প্রতিবাদে ও স্বামীসহ হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নিহতের পরিবার ও বরফা গ্রামবাসী এ কর্মসূচি পালন করে।
আজ শনিবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিহত মুসলিমার বাবার বাড়ী সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরফা বাজারে গিয়ে শেষ হয়। পরে বরফা বাজারে সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন মানববন্ধনকারীরা।
মানববন্ধন চলাকালে নিহত মুসলিমার মা মর্জিনা বেগম, ভাই জুয়েল মোল্লা, ছেলে মুক্তাছিন মোল্লা, মো: কামরুল ইসলাম মোল্লা, মো: ইকরাম সরদার বক্তব্য রাখে।
এসময় বক্তারা বলেন, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে মুসলিমার উপর অত্যাচার চালিয়ে আসছিলো স্বামী ও তার পরিবারের লোকজন। পরে মুখে বিষ ঢেলে তাকে হত্যা করা হয়। এসময় তারা স্বামী কুরবান মোল্যাসহ তার পরিবারের লোকজনের ফাঁসির দাবি জানান।
প্রসঙ্গত, গোপালগঞ্জ সদর উপজেলার বরফা গ্রামে বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য মুসলিমার উপর চাপ ও নির্যাতন করতে স্বামী কুরবান মোল্যা ও তার পরিবারের লোকজন। নির্যাতন ঠেকাতে বিভিন্ন সময় ১২ লাখ টাকা দিলেও আবারো ২ লাখ টাকা দাবি করে। এই টাকা মুসলিমা দিতে অস্বীকার করলে গত ২৭ আগস্ট মুসলিমাকে মারধর করে মুখ বিষ ঢেলে দেয় স্বামী ও তার পরিবারের লোকজন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। #
এই বিভাগের আরো খবর
-
গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার ক্ষমতার চূড়ান্ত উৎস জনগণ। নির্বাচনের মাধ্যমে জনগণ যাঁদের সরকার পরিচালনার দায়িত্ব দেয়, সাংবিধানিক কাঠামোর মধ্যে তাঁরাই...
-
স্টাফ রিপোর্টার:বরগুনার বামনায় এক অটোরিকশা চালকের বসতঘরে চুরির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়...
-
রাজধানীর কাছাকাছি অবস্থান, যোগাযোগব্যবস্থার সুবিধা এবং ঘনবসতিপূর্ণ এলাকা—সব মিলিয়ে গাজীপুরের টঙ্গী দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের জন্য গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে এক পল্লী ডেন্টাল চিকিৎসকের কাছে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে আটক করে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!