- প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬ ০২:৪৪ পিএম
গোপালগঞ্জে মুধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রাব্বি বিশ্বাস (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (৩০ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের বারাইল গ্রামে মধুমতি নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু রাব্বি বিশ্বাস নড়াইল সদর উপজেলার বাঁকা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে ও বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
ওসি মো. আমিনুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাবা-মায়ের সাথে হরিদাসপুরে মামা নূরে আলম খানের বাড়িতে বেড়াতে আসে রাব্বি। শনিবার (২৯ আগষ্ট) দুপুরে সদর উপজেলার হরিদাসপুর এলাকায় একই বয়সী প্রতিবেশী মেহেরাবের সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে নামে রাব্বি। গোসলের একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। পরে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করতে পারেনি।
পরে আজ রবিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের বারাইল গ্রামের মধুমতি নদীতে ওই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিখোঁজ শিশুর মামাতো ভাই মো. আশিক বলেন, আমার ফুফাতো ভাই রাব্বি আমাদের বাড়িতে অন্য বাচ্চাদের সঙ্গে খেলা করছিল। হঠাৎ সে কাউকে না জানিয়ে অন্য আরেক শিশুর সঙ্গে নদীতে গোসল করতে যায়। সে সাঁতার না জানায় হঠাৎ করে নিখোঁজ হয়েছে। পরে আজ দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!